ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ ( প্রযুক্তি ইউনিট )২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ সব তথ্য তুলে ধরা হলো।

প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটসমূহ

  1. ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ( সরকারি)
  2. ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ( সরকারি)
  3. বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ( সরকারি)
  4. ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) (বেসরকারি)
  5. শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বেসরকারি)
  6. সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (বেসরকারি)

নোটঃ বেসরকারি কলেজে ৪ বছরের কোর্স ও অন্যান্য ফি সহ ৪-৫ লাখ টাকা খরচ হবে।

কলেজ/ইনস্টিটিউটসমূহে বিষয় ও আসন সংখ্যা

প্রযুক্তি ইউনিট

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ

বিষয়তারিখ
আবেদন শুরু১৪ জানুয়ারী ২০২৬ থেকে
আবেদনের শেষ তারিখ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রবেশপত্র ডাউনলোড১০ মার্চ ২০২৬ থেকে পরিক্ষার ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত
ভর্তি পরিক্ষা১১ এপ্রিল ২০২৬ সকাল ১১ টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত
আবেদন ফী৮৫০ টাকা

আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ

  • প্রার্থীকে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IAL/A-Level বা সমমানের বিদেশী ডিগ্রিধারী হতে হবে।
  • প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল হতে হবে ন্যূনতম ৬.৫০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে। তবে, প্রার্থীর উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, ও গণিত বিষয় থাকতে হবে।

ভর্তি পরীক্ষাঃ

  1. ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে হবে। মোট ১২০টি প্রশ্নের জন্য মোট ১২০ নম্বর থাকবে।
  2. ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলা ও ইংরেজী মাধ্যমে থাকবে; এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ, রসায়ন, গণিত, ও ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। পদার্থ, রসায়ন, ও গণিত প্রতিটি বিষয়ের জন্য ৩৫ নম্বর এবং ইংরেজি বিষয়ের জন্য ১৫ নম্বর থাকবে।
  3. ভর্তি পরীক্ষার পাস ৪০% অর্থাৎ ৪৮ নম্বর। যারা ৪৮ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। উল্লেখ্য, ভুল উত্তরের জন্য কোন প্রকার নম্বর কাটা হবে না।
  4. ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ-এ ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় পৃথকভাবে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।
  5. ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে (যার মধ্যে ভর্তি পরীক্ষা ১২০ নম্বর, মাধ্যমিক / O-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ৮ গুণ অর্থাৎ ৪০ নম্বর এবং উচ্চমাধ্যমিক / A-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ৮ গুণ অর্থাৎ ৪০ নম্বর)।

আবেদনের ওয়েবসাইটঃ collegeadmission.eis.du.ac.bd

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ পিডিএফ

ডাউনলোড পিডিএফ

1 thought on “ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top